আর কতদিন ভাঙ্গা বজরা ঠেলিব ।
বজরা যে পুরান হইছে,
রুককাঠ পচে গেছে,
হুতারগিরি নাহি জানি
কেমনে গড়িব ॥

বজরা যে পুরানা মোর,
কেমনে থাকি তার আন্দর
বজরা দেখি লোকে হাসে,
ছাড়িয়া যাইব ॥

হাছন বাজাব মনে কইছে,
বজবা ফেলিব।
সুন্দর দেখে নতুন জাহাজ
খরিদ করিব ॥