ধর দিলারাম, ধর দিলারাম,
ধর দিলারাম ধর।
হাছন রাজারে বান্ধিয়া রাখ
দিলারাম তোর ঘর।
হাছন রাজা হাওয়ার মানুষ
উঠিয়া দিল লড়।
গেলে না পাইবে আর
তাহার খবর ॥
ধর দিলারাম, ধর দিলারাম
আঞ্জা করিয়া ।
সোনাজানে আদর করিয়া
পাও দেও বেড়িয়া ॥
হাছন রাজা হাওয়ার মানুষ
যাইবে রে উড়িয়া ।
হাছন রাজারে বান্ধিয়া রাখে
মনের জিঞ্জির দিয়া ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...