সখি তোরা প্রেম করিয়ো না পিরিত ভালা না, সখি তরা প্রেম করিয়ো না৷ প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা ॥ প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইলো না কুল, জগত জুড়ে বাজে শুনি পিরিতের কলঙ্কের ঢোল৷ দিতে গিয়ে প্রেমের মাশুল মান কুলমান রইলোনা ॥ পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। কাম হইতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা ॥ প্রেমিকের প্রেম পরশে
হয় শুদ্ধ প্রেমের উদয় প্রেমিক যে জন সেই মহাজন না থাকে তাঁর লজ্জা ভয়। বাউল আব্দুল করিমে কয় ও প্রেমিকে বোঝেনা ॥

Song: Sokhi Tomra Prem Koriyo Na
Singer: Shiuly Sarkar
Lyrics: Shah Abdul Korim