সহে না যাতনা ৷
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে—
সখা হে, এলে না ৷
সহে না যাতনা ৷৷

দিন যায়, রাত যায়, সব যায়-
আমি বসে হায় !
দেহে বল নাই, চোখে ঘুম নাই—
শুকায়ে গিয়াছে আঁখিজল ৷
একে একে সব আশা ঝ'রে ঝ'রে প'ড়ে যায় ৷৷

#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত  #গীতাঞ্জলী