এগো মউলা, তোমার লাগিয়ে
হাছন রাজা বাউলা
ভাবতে ভাবতে হাছন রাজা
হইল এখন আউলা ॥

দিনে রাইতে উঠে মনে,
প্রেমানলের শওলা।
আর কত সহিব প্রাণে,
তুই বন্ধের জ্বালা ॥

সোনার রং অঙ্গ আমার,
হইয়াছে রে কালা ।
অন্তরে বাহিরে আমার
জ্বলিয়ে হইল কয়লা ॥

লোকে বলে হাছন রাজা
হইল রে আজুলা।
হাতে তালি দিয়া গিল্লা
করেরে কট মুল্লা ॥

আজুলা হইয়া হাছন
রাজায় বলে আল্লা।
বারে বারে বলে,
লাইলাহা ইল্লাল্লা।
নাচে নাচে হাছন রাজা
হইয়া ফানা ফিল্লা ॥