এগো মা! তব সমরূপ
রঙ্গ কার ।
ঝিলিমিলি করে রূপে,
দেখি যে তোমার ॥

দিবাকর নাহি ধরে
রূপ যে তোমার।
বলা নাহি যায় তব
রূপেরই বাহার ॥

সেই রূপে ঘর বানাইল,
কলিজায় আমার
সব ছাড়িয়ে তব রূপ
করিয়াছি সার ॥

রূপেতে মিশিব তব,
কিছু চাই না আর।
এই মনে সাধ হইয়াছে
হাছন রাজার ॥